বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সায়েক মো. আবু সাইমের প্রার্থিতা ঘোষণা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সায়েক মো. আবু সাইম। তিনি ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পাবনা জেলা ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সায়েক মো. আবু সাইম ভাঙ্গুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়ার বাসিন্দা ও সিরাজুল ইসলামের বড় ছেলে।

 

জানা যায়, দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

প্রার্থিতা ঘোষণার পর সায়েক মো. আবু সাইম বলেন, ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবো।”

 

এদিকে তার প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি পৌরবাসীর আস্থা অর্জনে সক্ষম হবেন।

 

উল্লেখ্য, আগামী ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বাড়তে শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।