বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আমি আর মাদক সেবন করবো না, এলাকায় কাউকে করতেও দেবো না’!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে মাদকাসক্ত এক যুবক নিজ উদ্যোগে এলাকায় মাইকিং করে জানিয়েছেন, আজ থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। ‎আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটেছে। মাইকিংকারী যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে। মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, ‘এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।’ মাইকিংকারী যুবক ফাহিম হোসেন জানান, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করবো। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।