বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ত্যাগী নেত্রী এডভোকেট সানজিদা রহমান সিদ্দিকীকে মানিকগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান দলীয় তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শিক অবস্থানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।সানজিদা রহমান সিদ্দিকী ১৯৯০ সাল থেকেই ছাত্র-ছাত্রীদের সাথে জড়িত ছিলেন- এসময় তার কিছু রাজনৈতিক পদ হচ্ছে – মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি। মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য। সাবেক জাতীয় মহিলা সংস্থার সদস্য। সাবেক জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য। সাবেক মহিলা দলের পৌর কমিটির সভাপতি এবং বর্তমান তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি।তার পিতা সিদ্দিকুর রহমান জাতীয় সংসদের দুই বার সংসদ সদস্য ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধ কালীন সময়ে অন্যতম সংঘটক ছিলেন। ভারতের কল্যাণী শরণার্থী ক্যাম্প এর পরিচালক ছিলেন। এরপর দুইবার নির্বাচিত হন। ১৯৮৬ এবং ১৯৮৮ সালে। উনি প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন মানিকগঞ্জের। তার মা অধ্যাপিকা সালমা রহমান।

তার স্বামী অ্যাডভোকেট আজাদ হোসেন খাঁন তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য । বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। সাবেক পাবলিক প্রসিকিউটার।

সাবেক জেলা বারের সেক্রেটারি।তৃণমূল নেতাদের দাবি, সংরক্ষিত মহিলা আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তা হবে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, “সংগ্রামই তাঁর পরিচয়, আদর্শই তাঁর শক্তি। অত্যাচার সাময়িক, আদর্শ চিরস্থায়ী। এডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী আপার মতো নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চাই।এদিকে জানা গেছে তিনি বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ম্যাডামের খুব বিশ্বস্ত বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।