ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর কথিত হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার অভিযোগের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর ২টায় শহরের রেলওয়ে গেটস্থ বাস টার্মিনাল জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। ‘ঈশ্বরদীবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশস্থলে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প-এর কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে তা-দাহ করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ইরানে হামলার প্রতিবাদ ও জবাবদিহি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনি ইরানে এ হামলার নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
ইরানে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬