মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলের ভারে নুয়ে পড়ছে সজনে ডাল, হরিপুরে অকাল বসন্তের দোলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

বসন্তের আগমনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গ্রামাঞ্চলের আনাচে-কানাচে সজনে গাছের ডালে ডালে সাদা ফুলে প্রকৃতি এক অপরূপ শোভা বারণ করেছে। সকল বয়সের লোকের কাছে সজনে খাদ্য হিসেবে সুস্বাদু ও বেশ প্রিয় সবজি। বৈশাখের গরমে মাছের সাথে সঞ্জনের তরকারি আর ডাল সব ধরনের লোকের কাছে প্রিয় খাবার। সজনের তরকারি যেমন সুস্বাদু ও তেমনি ঔষধি গুণসম্পন্ন। পুষ্টিবিদের মতে সজনেতে আছে প্রায় ৩শ’ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা। সঞ্জনের বাকল, শিকন্তু, ফুল-ফল, পাতা বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে। মৌসুমি সবজির মধ্যে সজনে অন্যতম যা দেশের সব গ্রামাঞ্চলেই পাওয়া যায়।

 

হরিপুর উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গ্রাম এলাকায় প্রচুর সজনের গাছ রয়েছে। শীতের মৌসুম কাটিয়ে এখন ফুলে ফুলে ভরে গেছে সজনে গাছ। বাড়ির আঙিনায় এবং পুকুরের আশেপাশে ও গ্রামের রাস্তার ধারে অযত্নে আর অবহেলায় বেড়ে ওঠা গাছে বাতাসে দোল দিচ্ছে সজনে ফুল। সজনে গাছ থেকে মালিক কয়েক মণ সজনে সংগ্রহ করবে। নিজেরা খেয়ে এবং আত্মীয়-স্বজনদের দিয়েও অনেক অর্থ উপার্জন করবে এই গাছ থেকে। এই গাছের উৎপাদন খরচ নেই বললেই চলে। প্রতিবছর গাছ থেকে সজনে সংগ্রহ করায় পর, ডাল কেটে দেওয়া হয়। সজনা গাছের ডাল বিভিন্ন জায়গায় রোপণ করেই সজনে গাছে রূপান্তিরিত হয়।

 

কৃষক নাইয়ুম বলেন, আমার বাড়ির আঙিনায় দু’টি গাছ রয়েছে। ফুলও বেশ ভালো এসেছে। আশা রাখি ভালো ফলন পাবো। হাট-বাজারে সজনের ব্যাপক চাহিদা থাকে। উৎপাদন খরচ নেই বললেই চলে। বাজারে প্রথমে দাম একটু বেশি থাকে কয়েক দিন পরে দাম কমে যায়। শুধু গ্রামেরই মানুষের কাছেই নয়, শহরের মানুষের কাছেও সজনে ডাটার ব্যাপক কদর রায়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তী ডক্তার শামীমুজ্জামান বলেন, সজনে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন সবজি ও এর পাতাও খুব উপকারি। যোগ প্রতিরোধ ক্ষমাতা যেমন বাড়ায় আবার আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে সজনে। এতে প্রচুর ফনফরাস থাকায় হাড়ের জোর বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যান্সার ও হার্টের অসুখ এবং জলবসন্ত রোগ প্রতিরোধের জন্য সজনে খুবই কার্যকর। হরিপুর উপজেলা কৃষি অফিসার কষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, সজনে একটি পরিবেশবান্ধব ও ঔষধি গুণসম্পন্ন আঁশ জাতীয় সবজি। সজনেকে বলা হয় মিরাকল ট্রি। এর পাতা, ফুল, ফল, সবই খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।