সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈর্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের নারী-পুরুষসহ আটক-৯

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ নারী সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। আজ রবিবার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন- পাকশী বাঘইল এলাকার মো. ইমরান, দিয়ার বাঘইল এলাকার নূর মোহাম্মদ নূর, মিরকামারী এলাকার শরিফুল ইসলাম, ইস্তা এলাকার আয়েশা, উত্তর বাঘইল এলাকার তুলি, বিজয়নগরের শাহনাজ, মাজদিয়া এলাকার রোজিনা এবং আকবরের মোড় এলাকার পারু, মোছাঃ মাহবুবা নূরজাহান বেগম।

‎এনএসআই সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করত এবং হয়রানি করত। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা এনএসআই-এর সহকারী পরিচালক মো. আনিচ উর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানসহ ঈশ্বরদী থানা পুলিশ ও এনএসআই-এর সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।