সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালেন- প্রবাসী সুজন শেখ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদ্বীপ প্রবাসী সুজন শেখ। তার অর্থায়নে আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

সহায়তার অংশ হিসেবে দুই পরিবারের জন্য মোট ২৪টি সিমেন্টের খুঁটি, দুই বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন, প্রয়োজনীয় কাঠ, মিস্তি খরচ ও পরিবহন খরচ প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘর তৈরির কাজ শুরু করতে পারবে।

 

এ কার্যক্রম বাস্তবায়ন করেন হাটাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুছ সালাম। সহযোগিতায় ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম সহ নাজমুল হুদা ও রবিউল ইসলাম।

আগুনে সর্বস্ব হারানো পরিবার দুটি এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

আঃ সালাম মাস্টার বলেন, হাটাইল গ্রামের ভয়াবহ অ গ্নি কা ণ্ডে শওকত হোসেন ও আসাদ এর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। প্রাথমিক ভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবাইকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো, আরিফ সরকার বলেন, মাহে রমজান ও ঈদ ম্লন আগুনে পোড়া অসহায় সম্বলহীন মানুষের পাশে প্রবাসীর মতো সরকারি বেসরকারিসহ সকলকেই দাড়ানোর আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি পরিদর্শন করবেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।