সিরাজগঞ্জের চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলীম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন ভিপি, যুগ্ম সম্পাদক মোঃ শামীম মাহমুদ, বিটিভির প্রয়োজক মো, লুৎফর রহমান রবিন, সহ সভাপতি মো,আরিফ মাস্টার, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাস্তা, ঘাট ও ব্রিজসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল-বাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
এছাড়াও তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বাল্বকহেডের প্রভাবে চৌহালীর যমুনায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এমপি।