গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মত ৩দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন ইয়াসের খান চৌধুরী। রাষ্ট্রীয় সফরের প্রথম দিন বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নান্দাইলে আগমন করে জেলা পরিষদ ডাক বাংলোতে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ আল আমিন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ডাক বাংলোতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে সফরের প্রথমেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমি সাংবাদিকদের উন্নয়নে নান্দাইল সহ সারা দেশের সাংবাদিকদের জন্য আমি কিছু করতে চাই এবং পেশাদারিত্বের আধুনিকায়নে দেশের সকল সাংবাদিকদের প্রশিণের আওতায় আনা হবে। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি দিনকাল প্রতিনিধি এবি সিদ্দিক খসরু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, গফরগাঁও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান মিন্টু, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল সহ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় এ সময় নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় নান্দাইল উপজেলা সহ গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিনে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা করেন।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইল নিজ এলাকা সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬