শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, মেডিকেল অফিসার ডা. শাহ্ গোলাম তারেক রাফসান জানী, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তবে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভুমিকা কঠোর হতে হবে। সভায় সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আটোয়ারীতে সুষ্ঠু , সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় এবং চলমান রমজান মাসে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানো, ইভটিজিং, বাল্য বিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান দৃঢ়তার সাথে বলেন, মাদকসেবী বা মাদক কারবারী যে দলেরই হোক কাহাকেও ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে কারো কোন প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। মাদককে শুন্যের কোঠায় নিয়ে আসা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের সমস্য, সম্ভাবনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সম্মিলিতভাবে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।