শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় দোকানে দুর্বৃত্তের আগুন : ৩৩ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুনে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার মলামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬), তিনি চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে রড,সিমেন্ট,প্লাস্টিক দরজা,স্যানিটারি ও পাইপ ফিটিংস, কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো।
রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনের মত মঙ্গলবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে জানায়,দোকানের শাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।
গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।রাত ২টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।
ব্যবসায়ী আলমগীর জানান,আগুনে পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল, ৫০০ বস্তা সিমেন্ট, ২৬ টন রড, প্লাস্টিকের দরজা,
স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশ, কনস্ট্রাকশন কেমিক্যালসহ অন্যান্য সামগ্রী।সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।সিসিটিভিতে আগুন দেয়ার দৃশ্য প্রাথমিকভাবে জানা গেছে।দুর্বৃত্তরা সিএনজিযোগে এসে শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনার সিসি টিভি ফুটেজ রয়েছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
এ ঘটনায় আলমগীর হোসেন আজ বুধবার বিকেলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।দ্রুত দোষীদের সনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।