বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সরই কেয়াজুপাড়া বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা  

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে  বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ৫ টি দোকানে অর্থ দণ্ড প্রদান করা হয়। অপর ১ টি মামলায় টিশু দাশ নামে ১ জনকে অর্থ দন্ডের পাশাপাশি ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এতে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ১ জন আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বোরহান উদ্দিন ও স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া এবং নিরাপদ খাদ্য পরিদর্শক, লামা প্রমূখ ।
এ সময় বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।