বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে অপচিকিৎসা ও প্রতারণার মাধ্যমে পরিকল্পিতভাবে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ভেটেনারী ডা. অদ্বৈত বর্মন ও ডা. মেহেদী হাসানসহ জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রান্তিক খামারি ও গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত খামারি আলমগীর হোসেন, স্থানীয় বদিউজ্জামান বিদ্যুত, মাছুম রানা, আব্দুল খালেক প্রমুখ।

এসময় বক্তারা আলমগীর হোসেনের খামারে ১৭ হাজার মুরগি ক্ষতি সাধনকারী রেনেটা ফার্মা লিমিটেডের ডাক্তার অদ্বৈত বর্মন ও অপসোনিন ফার্মা লিমিটেডের ডা. মেহেদী হাসানসহ জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান। দ্রুত ক্ষতিপূরণ না দেওয়া হলে আইনগত ব্যবস্থাসহ রাস্তায় নামার হুঁশিয়ারী দেন তারা।

খামারির অভিযোগ- প্রায় ২মাস আগে মাংস উৎপাদনের জন্য ৫৫ হাজার মুরগি তোলেন খামারি আলমগীর হোসেন। গত ১৪ ফেব্রুয়ারি মুরগি বড় করার পরামর্শ নেয়ার পর রেনেটা ফার্মা লিমিটেড (বাসাইল-সখিপুর) এর দাঁয়িত্বে থাকা ডা. অদ্বৈত বর্মন উপস্থিত থেকে কৌশলে অপসোনিন ফার্মা লিমিটেড (বাসাইল-সখিপুর) এর দাঁয়িত্বে থাকা ডা. মেহেদীর মাধ্যমে প্রেসক্রিপশন লিখে দেন। পরে রেনেটা ফার্মা লিমিটেডের ভাউচারে চারটি এন্টিবায়োটিক ওষুধ পাঠানো হয় আলমগীরের খামারে। সেগুলো ১৭ হাজার মুরগির একটি খামারে ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে প্রয়োগ করলে রাত ৪টার মধ্যে প্রায় ১২ হাজার মুরগি মারা যায়। তাৎক্ষণিক খামারি আলমগীর রেনেটা ফার্মা লিমিটেডের সংশ্লিষ্ট ডাক্তার ও সেলসম্যানের সাথে যোগাযোগ করেন কিন্তু মুরগির মৃত্যুর খবর শুনে ভয়ে সেখানে যাননি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত সেখানে থাকা আরও ৫ হাজার মুরগি মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে বাসাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারি আলমগীর। এছাড়াও উপজেলা ও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।