বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ “বিতরণ”অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার ৩ টি ইউনিয়নের ২৫ জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেয়াজ বীজ বিতরণ করেন পাবনা-৪ আসন(আটঘরিয়া-ঈশ্বরদী)এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সভাপতি ফারজানা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না।
এসময বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, মাওলানা জহুরুল ইসলাম খান, প্রকৌশলী বাকী বিল্লাহ, কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, নাজিম উদ্দীন, প্রানী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন,
উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.সুপ্রভা রানী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নারগিস সুলতানা, খাদ্য কর্মকর্তা লতিফুর রহমান, সাব-রেজিস্টার  জান্নাতুল ফিজু দিশা,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন,
শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজালাল মাস্টার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, উপজেলার দেবচ,একদন্ত, লক্ষীপুর ইউনিয়নের মোট ২৫ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।