বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ৮টি ঘোড়া জ’বাইয়ের সময় হাতেনাতে আটক ৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জ’বাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের (পিতা: মোঃ আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জ’বাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জ’বাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।২. মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৩. ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৪. আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।
স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ৮টি ঘোড়া জবাই করার সময় চারজনকে আটক করে জনতা, পরে পুলিশ খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইননক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।