সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পূর্ব শত্রুতার জেরে বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র আক্রমণ, লুটপাট ও ভাঙচুর

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
একুশে ফেব্রুয়ারির বিকেল চারটার দিকে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল নতুন পাড়া  এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজমিস্ত্রি মোঃ আলমগীর হোসেনের বাড়িতে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে এবং পরিবারের সদস্যদের নির্মমভাবে মারধর করে।
আলমগীর হোসেন জানান, তিনি সাধারণ রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। ঘটনার দিন কাজে বাইরে থাকাকালীন হঠাৎ খবর পান—ধরইলের মৎস্যজীবী পাড়ার অর্ধশতাধিক লোক তার বাড়িতে হামলা চালিয়েছে। তার ছোট ভাই, মা এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের মারধর করা হয়েছে। হামলাকারীরা বাড়ির পাশে আগুন লাগিয়ে দিয়ে উল্লাস করে চলে যায় এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
নগদ প্রায় ২ লক্ষ টাকা, স্বর্ণের চেইন, গলার মালা সহ অন্যান্য মূল্যবান স্বর্ণালংকার , ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন,  “আমি সাধারণ মানুষ, কোনো দল-মত নেই। শুধু পরিশ্রম করে সংসার চালাই। এখন সব শেষ! কীভাবে আবার শুরু করবো? পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় এই চক্রটি ফিরে এসে বড় ধরনের কিছু ঘটাতে পারে। আমি সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”
চাটমোহর থানা পুলিশ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ধরইল এলাকায় এখন থমথমে পরিবেশ। স্থানীয় শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ আশঙ্কা করছেন—যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অতিরিক্ত পুলিশ মোতায়েন, কঠোর নিরাপত্তা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
এই ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর প্রশ্ন তুলেছে। প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়—সেটাই এখন দেখার বিষয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।