টাঙ্গাইলের বাসাইলে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস উদযাপন উপলক্ষে ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার উদ্যোগে র্যালিটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী, সম্পাদক মোহাম্মদ সহিদুর রহমান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সদস্য আবুল কাশেম মিয়া প্রমুখ।