রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
চাল,ডাল,তেলসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও  মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সাতক্ষীরা সদরের  বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষন না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,জনস্বার্থে রমজানজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।