রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর পক্ষে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো, রফিজ উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দরা। পরে যথাক্রমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, ম্যধমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাব, সকল রাজনৈতিক সংগঠনের অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ এর সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মেদ আলী রানা, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সংসদ সদস্যের সহধর্মিনী মনোয়ারা মুকুল, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ। আলোচনা শেষে শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।