শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বিনার উদ্যোগে প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাত সমূহ জনপ্রিয় করণের উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮  ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় চাটমোহর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ফেরদৌস ইকবাল।
 বিশেষ অতিথির বক্তব্য দেন , চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা  সাইদুর রহমান সাঈদ, কৃষক মামূনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলানা করেন বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ আলম।
বক্তারা বলেন, বিনার জাত গুলো স্বল্প জীবনকাল হওয়ায় দুই ফসলের মাঝে সহজেই চাষ করা যায়। যার কারণে বিনা সরিষা কৃষক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।