বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষাা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই মোঃ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সহ-সভাপতি আব্দুল্যাহেল বাকী, জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর মোঃ ইউনুস আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এছাড়া আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরো বলেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।