বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় আইসিটি হলরুমে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে আইন-বিধি অনুযায়ী সমবায় সমিতির জন্য ব্যবহার্য খাতাপত্রের বিবরণ এবং সংশ্লিষ্ট ধারা ও বিধির আলোচনা করেন প্রধান রিসোর্স পারসন ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। অন্যান্যদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার পঞ্চগড় মোঃ মোস্তফা কামাল, উপজেলা সমবায় অফিসার তেঁতুলিয়া মোঃ মামুন কবীর, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হীতেন্দ্র নাথ বর্মন, উপজেলা সমবায় অফিসার,আটোয়ারী মোঃ ফারুক হোসেন। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রেনেসা খানম, সহকারী কোর্স পরিচালক হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পরিতোষ চন্দ্র রায়। প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও রিপামনি দেবী বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরী। এ ধরনের প্রশিক্ষণই মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।