মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চাটমোহরে জামায়াত নেতার উপরে রাতের আঁধারে হামলা!

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পাবনা চাটমোহর উপজেলার ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে চাটমোহর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। গত শনিবার রাত ১০ টার দিকে হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার হয়েছেন হরিপুর ইউনিয়ন সাবেক জামায়াতে ইসলামীর  ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজেদুল ইসলাম (৪০)। সে আগশোয়াইল গ্রামের সাজাহান মোল্লার ছেলে।
শনিবার রাতে আগশোয়াইল সুইচগেট এলাকায় দুর্বৃত্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও মারধর করে তাকে গুরুতর আহত করে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী।
 স্থানীয় সূত্র জানায়, দলীয় কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ কিছু বিরোধের কারণে কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের ক্ষোভ-বিরোধ চলছিল। এই ক্ষোভের জের ধরেই রাতের অন্ধকারে এই সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে।
হামলায় সাজেদুল ইসলামের মাথা, মুখ, বুক ও পিঠে গুরুতর আঘাত লাগে। তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এ ঘটনায় চাটমোহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।