শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান পাবনা ৩ আসনের বিএনপি নেতাকর্মীরা।
এ সময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, পুনঃগণনা করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়। এ সময় পরাজিত প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জানান। পরে প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে চলে যান।
পাবনা-৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না এবং তাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। তিনি দাবি করেন, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং পুনরায় গণনা হলে তিনি বিজয়ী হবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম জানান, দুই প্রার্থীর আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আলী আজগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।