শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়-১ আসনের ধানের শীষ মার্কার নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির নির্বাচন পরবর্তী নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করছেন। এ সৌজন্য সাক্ষাতকারের অংশ হিসেবে শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলা বিএনপি কার্যালয়ে সৌজন্য সাক্ষতে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলার জনগণ গণতন্ত্রের প্রতিক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এজন্য আমি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তব্যে তিনি সবাইকে সতর্ক করে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতেও দিবনা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।