শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় বিএনপির অফিস ও বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পাবনার আটঘরিয়ায় বিএনপির অফিস ভাংচুর ও এক সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দেবোত্তর ইউনিয় বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার(১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে আটঘরিয়ার শ্রীকান্তপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২ টার দিকে অর্তকিতে ২০/৩০ জনের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্রেসস্ত্রে
সজ্জিত হয়ে বিএনপি অফিস ভাংচুর করে পরে তারা ধানের শীষ প্রতিকে নির্বাচন করায় আব্দুল লতিফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙা,
বিএনপি নেতা আরিফ হোসেন, গ্রামবাসীর পক্ষ থেকে মোনায়েম খান, মুরশিদ আলম খান, রাসেল আহম্মেদ প্রমুখ।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।