বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম, রাত পোহালেই ভোট

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রে পৌছে গেছে ব্যালট পেপার বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। রাত পোহালেই ভোট। এ উপলক্ষে ভোট কেন্দ্রে পাঠানো সরঞ্জামীর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপী ব্যালট পেপারসহ ভোটর তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিয়েছেন । আজ বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা রিপামনি দেবী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা ভোটার সরঞ্জামাদি বিতরণের সময় উপস্থিত ছিলেন। এসময় অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জামাদি পৌছে দেয়া হয়েছে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে। সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন। উপজেলার ৪০টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুরো উপজেলায় উৎসবমূখর আমেজ থাকলেও নিরাপত্তায় রয়েছে কঠোর নজরদারি। তিনি বলেন, ভোট কেন্দ্র বা কেন্দ্রের আশপাশে কেহ আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাৎক্ষনিক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।