মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের চর-ভাঙ্গুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. বরাত হোসেন (২২)। তিনি চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগরের ছবি, প্রতীক ও নাম সংবলিত ভোটার স্লিপ নিয়ে নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালানোর সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় তাকে অর্থদন্ড প্রদান করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।