মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের ফেস্টুনে আগুন, অভিযোগ দায়ের

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চগড়-১ আসনের বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে আটোয়ারী উপজেলা পরিষদের পূর্ব পাশে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে অবস্থিত পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো একটি ফেস্টুন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক গভীর রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে মর্মে জানা যায়। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবীকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।