মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

‎চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ হারানো মারুফের বাড়িতে নাশকতার প্রস্তুতির অভিযোগে অভিযান। ‎‎যশোরের অভয়নগর উপজেলায় আর্মি ক্যাম্পের নিজস্ব  তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আনুমানিক ১টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফ (২৭) এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতঘর ও গোয়ালঘর তল্লাশি করে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

‎যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারুফের বাড়িতে এ অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। অভিযানের সময় মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ‎উল্লেখ্য, এর আগেও আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে  জানা গেছে। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ‎এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী থানা পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।