মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

এনায়েতপুরকে উপজেলা করা হবে- অধ্যক্ষ আলী আলম 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জ- ৫ আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম  বলেছেন, বিগত দিনে যারা ক্ষমতায় আশার জন্য  মিথ্যা ওয়াদা দিয়েছে,আমি তাদের মতো মিথ্যা ওয়াদা করবোনা। তিনি বলেন, এই এনায়েতপুরকে উপজেলায় রুপান্তরিত করবো, ইনশাআল্লাহ।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩ ঘটিকায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়  মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা,
 প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী  মেজর( অবঃ) মন্জুর কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনের ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি) এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আরিফুর ইসলাম সোহেল, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ নুরুন নবী সরকার,এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আজিজুল হক, প্রমূখ।
এসময় বক্তাগণ বলেন এনায়েতপুর কাপড়ের হাট উন্নয়ন করার লক্ষ্যে, যায়াতাত ব্যবস্থা ভালো করা হবে। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডার বাজি, বালুখোর, মাটি খোর, পাথরখোর, ইয়াবাখোর,  এদেরকে উৎখাত করে, একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।