সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-০৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে একটি মানবিক ও বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার নির্বাচনী এলাকার ইশতেহার বইয়ের ৯ নম্বর অনুচ্ছেদে ‘শ্রমিক কল্যাণ’ বিভাগে এসব পরিকল্পনা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ইশতেহার অনুযায়ী, নির্বাচিত হলে শ্রমিকদের কাজের ধরন ও কর্মদক্ষতার ভিত্তিতে ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শ্রমিকরা যেন তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
ডা. একেএম আব্দুল হামিদ আরও উল্লেখ করেন, শ্রমিকদের জন্য আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা হবে। এতে করে স্থানীয় শ্রমিকরা দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে আরও যোগ্যতা ও সক্ষমতার সঙ্গে অংশগ্রহণ করতে পারবে। ইশতেহারের ওই অনুচ্ছেদে শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা সহায়তা কর্মসূচি চালুর কথাও বলা হয়েছে। পাশাপাশি শ্রমিক ও তাদের পরিবারের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ডা. একেএম আব্দুল হামিদ বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন মানেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।” তিনি আশা প্রকাশ করেন, তার ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।