সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) ফুলকপি মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নান্দাইল শাখার আমির কাজী শামছুদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
এছাড়াও বক্তব্য রাখেন মুফতি মাওলানা শামছুল ইসলাম রাহমানী, মুফতি মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আরিফ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান মোস্তাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় নান্দাইল উপজেলা ও পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।