সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
যশোর এর বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গোভেহিকেল মাঠ থেকে ১৬০০ পিছ ভারতীয় ট্যাপেনটাডোল ব্যাথা ও চেতনাশক ট্যাবলেট সহ ভারতীয় আনারগাজী (৩৯) নামে একজন ট্রাক চালক আটক হয়েছে। রোববার দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭ তল্লাশি করে নেশাজাতীয় ওই ট্যাবলেটের চালানটি উদ্ধার করে।
আটককৃত আনার গাজি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
স্থানীয়রা জানায় প্রতিদিন আমদানি পণ্যর সাথে দুই দেশের চোরাকারবারিরা মাদক সহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে থাকে। তবে যারা আমদানি রফতানি পণ্য দেখ ভাল এর দায়িত্বে নিয়োজিত তারা এর সাথে জড়িত থাকতে পারে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির কার্গো ভেহিকেল মাঠে আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেনটাডোল আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।