রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

মহেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভূমিহীন এর বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা সাকলাইন নগর এলাকায় রেল লাইনের পাশের বসবাসকারী ভূমিহীন দিনমজুর সাদেক সরকারের ছেলে আব্দুল হালিমের বসত ঘর ৭ই ফেব্রুয়ারি দুপুর ১ টায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে।
এতে বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা, চাল ডাল সহ সব পুড়ে ভস্মীভূত হয় আগুনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।
রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে এলাকাবাসীর সহযোগিতায় সেটি নিভানো হয়। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই।
বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।