শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারী ভোটারদের মাঝে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রতীক ফুলকপি নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে আয়োজিত উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুলকপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
 নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ  ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব উঠান বৈঠকে গৃহিণী, শিক্ষার্থী ও বয়স্ক নারীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। নারীরা তাদের বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিটি উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জামায়াতে ইসলামসহ ১১ দল সমর্থিত প্রার্থী এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। তিনি নারীদের উদ্দেশে বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মূল চালিকাশক্তি। আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী নির্যাতন ও বৈষম্য রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
স্থানীয় নারী ভোটাররা জানান, উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা নিজেদের কথা তুলে ধরতে পারছেন। এতে তাদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে।
 নান্দাইল আসনে নারী ভোটারদের বড় অংশ যেদিকে ঝুঁকবে, নির্বাচনী ফলাফলে তার উল্লেখযোগ্য প্রভাব পড়বে। সেই হিসেবে ফুলকপি প্রতীকের পক্ষে নারীদের এই গণজোয়ার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।