টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঁইয়াপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে গোপালপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
(৭ ফেব্রুয়ারি) শনিবার সকালে গোপালপুর বাস স্ট্যান্ড চত্বর থেকে নির্বাচনী প্রচারণা যাত্রা শুরু করে কোনাবাড়ী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রচারণায় প্রত্যেকটি দোকানে বাজারে ধানের শীষে ভোট চান, এবং সকলের দোয়া চান।
এতে অংশ নেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। আরও উপস্থিত ছিলেন গোপালপুর বাস মালিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক আলিম আল রাজি রাজিব, নুরুল ইসলাম টিটু, এ কে এম মুরাদুজ্জামান মুরাদ, এবং বাস মালিক সমিতির অন্যান্য সদস্যরা।
নেতারা বলেন, এলাকার মানুষের সমর্থন নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।