পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, এখন অন্যদের ক্যারিয়ারও শেষ করছেন, নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে এখানে ধানের শীষ হেরে যায়।
কিন্তুু মোটর সাইকেলের তেল শেষ। বারবার সাবেক এমপি সিরাজ সরদার দলকে পেছনের দিকে ঠেলে দিয়েছেন। নিজের ক্যারিয়ার তো বিরোধীতা করে শেষ করেছেন। বৃহষ্পতি ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় আটঘরিয়ার চাঁদভা বাজার ও ক্লাবপাড়ায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সভায় চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার,
উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন, যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু,
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।