শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া  ইউনিয়নের সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলমের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
বাঘুটিয়া ইউনিয়ন আমীর আলহাজ্ব মাও মো, আমির হামজা সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. আবুল বাশার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য(পাবনা-১ ও সিরাজগঞ্জ-৫)মেজর (অবঃ) মনজুর কাদের।
 সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ভোট চান মেজর (অবঃ)মনজুর কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আমীর মো. আরিফুল ইসলাম সোহেল এবং চৌহালী উপজেলা আমীর আবু সাইদ মোহাম্মদ সালেহ, সুম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক আব্দুল ওহাব মাস্টার,
সিরাজগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো,  ইউনুস সিকদার,আঃ হান্নান মোরশেদ, সলিমাবাদ ইউনিয়নের  আমীর দেলোয়ার হোসেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর মো, মাহবুবুল ইসলাম,  আবু ইউসুব নুরুল্লা জামায়েত ইসলামী রোকন প্রার্থী, মাও মো, মনিরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর কাদের বলেন, সন্ত্রাস, চাদাবাজ, গরুচোর-মুরগীচোর, বালুখেকো মুক্ত করে আধুনিক চৌহালী গড়তে দাড়িপাল্লায় ভোট দিন। এছাড়াও  এলাকার নেটওয়ার্ক সমস্যা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার জন্য প্রতিশ্রুতিসহ ভোট চান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।