বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় আকবর আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই পারে সমাজ ও জাতিকে উন্নত করতে। শিক্ষাহীন জীবন প্রত্যেকের কাছে অন্ধকারের মত মনে হয়। দেশ, জাতি ও সভ্যতাকে উন্নত করতে চাইলে প্রত্যেক নাগরিককে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। গতকাল সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ন্যায়,সত্য ও চাঁদামুক্ত আগামীতে সুন্দর সমাজ গড়তে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি এলাকার প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দুর করতে চাই। আমার অনুরোধ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।
নির্বাচনী জনসভায় হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী,প্রার্থীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী,বিএনপি নেতা এম বেলাল হোসেন,হেলাল সরকার, জুয়েল রানা,জাহিদুল ইসলাম মিষ্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।