জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
এ উপলক্ষে আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার ও একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।