মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভালো মান ও পরিবেশের আধুনিক আবাসনের চাহিদা বাড়ছে। ক্রেতাদের এ ক্ষেত্রে প্রথম আগ্রহ থাকে বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বিক্রির আগে কী প্রতিশ্রুতি দেয় তার ওপর। আবার ফ্ল্যাট হস্তান্তর ও পরবর্তী সেবার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি কতোটা রক্ষা করেন সেটার প্রতিও ক্রেতাদের আলাদা চিন্তা থাকে। ক্রেতাদের আগ্রহ ও চিন্তার এসব বিষয় মাথায় রেখে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘প্রপার্টি ফেয়ার ২০২৬’। দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর আয়োজন করেছে। মেলা থেকে দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর আধুনিক মানের ফ্ল্যাট কেনা, সুযোগ-সুবিধা এবং বিক্রয়-পরবর্তী সেবা সম্পর্কে জানতে পারবেন।
ধানমন্ডিতে ইউনিমাসের কর্পোরেট অফিসে আয়োজিত মেলা চলাকালীন দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর প্রিমিয়াম আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যেখানে গুণগত নির্মাণশৈলী, কনটেম্পরারি ডিজাইন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলা উপলক্ষে বিশেষ অফার ও আকর্ষণীয় মূল্যছাড় থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে এতে। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পাবেন।
দর্শনার্থীদের স্বপ্নের ঠিকানার আরও কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে তাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা ইউনিমাসের প্রপার্টি ফেয়ার ২০২৬-এর মূল লক্ষ্য। এখানে দর্শনার্থীরা আধুনিক সুবিধাসহ প্রতিষ্ঠানটির প্রিমিয়াম ও অত্যাধুনিক প্রকল্পগুলো থেকে তাদের পছন্দের আবাসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ইউনিমাসের বিশেষায়িত শাখাগুলোর মাধ্যমে তারা প্রপার্টি ক্রয়ের প্রতিটি ধাপে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। যার মধ্যে রয়েছে ভবন নির্মাণ, ডিজাইন কনসালটেন্সি, ইন্টেরিয়র সল্যুশন, রেনোভেশন ও মডিফিকেশন, লিগ্যাল ও লজিস্টিক সাপোর্ট, রেন্টাল সার্ভিস, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং প্রপার্টি রিসেল সুবিধা। কেবল প্রপার্টি হস্তান্তর করা নয়; বরং, হস্তান্তরের পরেও দীর্ঘসময় ধরে ক্রেতাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা ইউনিমাসের উদ্দেশ্য।
দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব এবং আধুনিক জীবনযাত্রার অনন্য সুবিধাগুলোর পাশাপাশি, রিয়েল এস্টেটের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে এই মেলা। যেখানে দর্শনার্থীদের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত আবাসন এবং স্মার্ট বিনিয়োগের সুযোগসহ মানসম্মত লাইফস্টাইলের ধারণা পাওয়া যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।