টাংগাইল জেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার টাংগাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। এ উপলক্ষে ০২ ফেব্রুয়ারি( সোমবার ) টাংগাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের টাংগাইল জেলা শাখা। সংবাদ সম্মেলনে টাংগাইল সদর (০৫) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ আগামী ৪ ফেব্রুয়ারি টাংগাইল বাসীকে দলে দলে পৌর উদ্যানে যোগ দিয়ে আমীরে জামায়াতের জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ জানান। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আমরা আশা করছি এ সমাবেশ টাংগাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।