টাঙ্গাইলের নাগরপুরে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৩র্থ ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নাগরপুর শাখার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপ- প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আঃ বাছেদ মিয়া,নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ফাইজার নূরে আলম খান, নাগরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের নৈশপহরী মোজাফফর হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।