সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 ০১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার রাত্রে নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে যুব জামায়াতের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবে—ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।