সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধুর পাশে দাঁড়ালো ‘সিগনেচার ৯৪’

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
বন্ধুত্ব কেবল আনন্দ বা স্মৃতির সম্পর্ক নয়; বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। এই মানবিক উদাহরণ স্থাপন করেছে বন্ধুদের সংগঠন সিগনেচার এসএসসি ’৯৪। কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধু মোঃ রুহুল আমীনের চিকিৎসায় সংগঠনের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি গ্রহণ রুহুল আমীনের জন্য অত্যন্ত জরুরি। তবে চিকিৎসার ব্যয় তার পরিবারকে অর্থনৈতিকভাবে চরম চাপের মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে বন্ধুকে একা না রেখে পাশে দাঁড়ানোর মানবিক সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার  সন্ধ্যা ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড, আরাফাত হোটেল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শামীম আকতার সজীব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ কাঞ্চন।
সভায় বন্ধুদের দেওয়া অর্থ কেবল সাংগঠনিক কাজে নয়, বরং মানবিক কার্যক্রম এবং দরিদ্র, অসহায় মানুষের সহায়তায় ব্যয় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এর অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত রুহুল আমীনের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়েছে। সভায় টাকার ছবি খাম সহ তুলে দেখানো হয়, যা বন্ধুত্ব ও মানবিকতার জীবন্ত সাক্ষ্য হিসেবে তুলে ধরা হলো।
সাধারণ সভায় এছাড়াও ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের আয়-ব্যয় পর্যালোচনা এবং অস্ট্রেলিয়া প্রবাসী উপদেষ্টা নুরুল হক বাবু’র বাংলাদেশ সফর উপলক্ষে সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতি মোঃ শামীম আকতার সজীব বলেন,
“সিগনেচার ’৯৪ আমাদের কাছে একটি সংগঠন নয়, এটি বন্ধুত্বের পরিবার। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধুদের দেওয়া প্রতিটি টাকা মানবিক কাজ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়, এবং ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।
রুহুল আমীন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, চিকিৎসার খরচ নিয়ে যখন আমি দিশেহারা, বন্ধুরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা শুধু আর্থিক সহায়তা নয়। এটি আমাকে বেঁচে থাকার নতুন সাহস দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ নুরুল হক বাবু, মোতাহার হোসেন, আব্দুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান চৌধুরী মামুন, সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেরম্ব রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল আলম বাবুল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস বেগম কেয়া, প্রাথমিক সদস্য রুস্তম আলী, লাকি বেগমসহ অন্যান্য সদস্যরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা শেষ হয়, যেখানে সংগঠনের কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।