রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পাকুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ডা. হামিদ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন খানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।