বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, সম্প্রতি বাসাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাসাইল বাসস্ট্যান্ডের আলম ট্রেডার্সের মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে সম্প্রতি একই অভিযোগে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজের মালিককে জরিমানা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।