সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় সানরাইজ স্কুল এর শুভ উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার গোরুড়ী বাজারে” সানরাইজ স্কুল” শুভ উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১জানুয়ারী) সকালে সানরাইজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও বই উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন সোসাইটি আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মো: আমিরুল ইসলাম।
সানরাইজ স্কুল এর প্রধান শিক্ষক নাজির আহমেদ এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আরিফ হোসেন। উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আব্দুর রহমান।
সানরাইজ স্কুল কর্তৃপক্ষ সূত্রে মতে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি আরো বিনোদনমূলক কিছু কার্যক্রম রয়েছে। কম্পিউটার লার্নিং, আবৃত্তি, স্টেজ শো, ড্রয়িং, হাতের কাজ, মেধা অন্বেষণ, গল্প বলা, দেয়ালিকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ আরো অনেক কিছু।
এবিষয়ে বিভিন্ন অভিভাবক বলেন, বিদ্যালয়ের মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে, এখন আমাদের একটাই প্রত্যাশা বাচ্চারা যেন সুষ্ঠ পরিবেশে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে উঠে।
উল্লেখ্য যে, উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সানরাইজ স্কুলের সহকারী শিক্ষক সোহেল রানা, সাব্বির খান, সন্ধ্যা খাতুন, মিথিলা ফারজানা তুঁশি,নীলা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।