সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ মানুষ, বয়স্ক মুসল্লি, যুবকদের উপস্থিতিও চোখে পড়ে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।